অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ | ১৩ই কার্তিক ১৪৩৩


লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

৩২

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে অজ্ঞাতনামা যানের ধাক্কায় মো. মোজাম্মেল মুন্সী (৭৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল মুন্সী উপজেলার পূর্ব আশুলি গ্রামের মৃত নুরুল হক মুন্সীর ছেলে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোজাম্মেল মুন্সী দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রাতে ফরাজগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের মিনার মসজিদসংলগ্ন একটি স্যানিটারি দোকানের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের ওপর তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক চা-দোকানি। পরে তিনি বিষয়টি লালমোহন থানা-পুলিশ ও নিহতের পরিবারকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
​এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অজ্ঞাতনামা কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত, পাঁচ বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা

ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত, পাঁচ বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা

ভোলায় যুবদলের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ভোলায় যুবদলের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মনপুরায় টাকার বিনিময়ে মা ইলিশ শিকার, মৎস্য কর্মকর্তার কল রেকর্ডিং ভাইরাল

মনপুরায় টাকার বিনিময়ে মা ইলিশ শিকার, মৎস্য কর্মকর্তার কল রেকর্ডিং ভাইরাল

মাটির মানুষের মহাকাব্য: একজন শেখ ফরিদের জীবন, সংগ্রাম ও প্রগতির উত্তরাধিকার

মাটির মানুষের মহাকাব্য: একজন শেখ ফরিদের জীবন, সংগ্রাম ও প্রগতির উত্তরাধিকার

মনপুরায় ট্রলার বোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ

মনপুরায় ট্রলার বোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

সাইবার হামলার আতঙ্কে বন্ধ এনআইডি সার্ভার

সাইবার হামলার আতঙ্কে বন্ধ এনআইডি সার্ভার

আরও...