বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২০ রাত ০৮:৫৩
১০৩৮
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থার মর্যাদা রাখার শতভাগ চেষ্টা করেছি। তিনি এবং বোরহানউদ্দিন পৌরসভার জনগণ চাইলে তৃতীয় মেয়াদে মেয়র হিসেবে আপনাদের মাঝে ফের ফিরে আসবো।
বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে ফিরলে পৌরসভা চত্বরে বোরহানউদ্দিন পৌরসভার নাগরিক ঐক্য আয়োজিত সংবর্ধনা সভায় মেয়রের দ্বিতীয় মেয়াদ শেষ হবার প্রাক্কালে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি একটি রাজনৈতিক দলের প্রতিকে মেয়র নির্বাচিত দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু মেয়র হিসেবে দল-মত নির্বিশেষে এমন কেউ বলতে পারবেনা; আমি পক্ষপাতদুষ্ট আচরণ করেছি। এ পৌরসভায় যখন প্রথমবার আমি মেয়র নির্বাচিত হয়েছি, তখন এটা ছিল দ্বিতীয় শ্রেণির পৌরসভা। তার উপর মাথার উপর ছিল ৫৫ লাখ টাকার দেনার ভার। সব শর্ত পূরণ করে পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি। দিন-রাত নিরলস কাজ করে সব ধরণের নাগরিকসেবা নিশ্চিত করেছি। তিনি আরো বলেন, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পৌরসভা নির্বাচনের তফসিল ও ডিসেম্বর মাসের শেষ দিকে নির্বাচন হবার সম্ভাবনা। ওই সময় সঠিক লোক নির্বাচিত না করলে এ পৌরসভা আবার পিছিয়ে যাবে।
এসময় তিনি পৌরসভার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সব সম্ভব হয়েছে পৌরসভার নাগরিকদের অসামান্য সহযোগীতার জন্য। এছাড়া ভোলা জেলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের ঐকান্তিক সহযোগীতা কখনও ভুলবার নয়।
ওই সময় আরো বক্তৃতা করেন, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, সায়গঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ প্রমুখ।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত