অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ৫ জয়িতাকে সংবর্ধণা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:১১

remove_red_eye

১১৫৭

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ৫ জয়িতাকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। সোমবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ৫ ক্যাটাগরিতে এসব জয়িতাদের সংবর্ধণা প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার, ওসি মীর খায়রুল কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, প্রেসক্লাব সম্পাদক মো. জসিম জনি প্রমুখ।