অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে দুই বিদ্যালয়ে তালা, শিক্ষক-শিক্ষার্থী কাউকে পাননি ইউএনও


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪২

remove_red_eye

৯০

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কাউকেই পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।
এ সময় বিদ্যালয় দুটির শ্রেণিকক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। এ ঘটনায় দুই প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সব শিক্ষককে তলব করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত সোমবার (২৬ অক্টোবর) চরফ্যাশন উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। পরিদর্শন করা বিদ্যালয় দুটি হলো মুজিবনগর ইউনিয়নের সিকদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর লিউলিন বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় দুটিতে নির্ধারিত সময়ে পাঠদান কার্যক্রম চলছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠার পর সরেজমিনে পরিদর্শনে যান ইউএনও। সেখানে গিয়ে তিনি কোনো শিক্ষক, কর্মচারী কিংবা শিক্ষার্থীকে পাননি। শ্রেণিকক্ষগুলোও ছিল তালাবদ্ধ।
এ ঘটনায় বিদ্যালয় দুটির শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আবুবকর বলেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী কাউকে পাওয়া না যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের পড়াশোনার ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা কামাল বলেন, অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠান পড়াশোনা শেখার জন্য। বিদ্যালয় তালাবদ্ধ থাকলে এবং শিক্ষক উপস্থিত না থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। নিয়মিত পাঠদান নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।
আরেক স্থানীয় বাসিন্দা সজীব শাহ্তিয়ার বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলার অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে।
ইউএনও রোমানা আফরোজ জানান, বিদ্যালয় দুটির শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে যাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ ইয়ামিন



লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

আরও...