অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৭

remove_red_eye

১০৭

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ ফারুক (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষের হাট লঞ্চঘাট পল্টনের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।  
ভোলা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ। এ সময় তাঁর সঙ্গে পুলিশের একটি দল ছিল। আটক মোঃ ফারুক লালমোহন উপজেলার গজারিয়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল মুনাফ। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দুলারহাট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।