লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২০ রাত ১০:৪৫
৮৬০
মোঃ জসিম জনি, লালমোহন : ভোলার লালমোহন মা ইলিশ রক্ষা অভিযানের দুটি টিমের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় জেলেদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়। হামলার ঘটনায় এক রাউন্ড গুলি বর্ষণ করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে লালমোহন মেঘনা নদীর বাতিরখাল ও তেঁতুলিয়া নদীর দেবিরচর এলাকায় মা ইলিশ রক্ষার পৃথক অভিযানকালে এ হামলার ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র জানান, বুধবার সকাল ১০টার দিকে মা ইলিশ রক্ষার জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুটি অভিযান টিম নামে। মেঘনার অভিযান দলের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র ও সঙ্গীয় পুলিশ ফোর্স এবং তেঁতুলিয়া নদীতে অভিযান দলের নেতৃত্বে ছিলেন ম্যাজিষ্ট্রেট সালেহ আহমেদ ও সঙ্গীয় পুলিশ ফোর্স। মেঘনা নদীর বাতিরখাল ঘাট সংলগ্ন কোপখালী কাঠির মাথা এলাকায় নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরাকালে জেলেদের বাধা দেওয়ায় সংঘবদ্ধ জেলেদের একটি দল লাঠিসোঠা ও ইটপাটকেল নিয়ে অভিযান দলের উপর হামলা করে। হামলাকারীরা ইটপাটকেল মারতে থাকলে পুলিশের কনস্টেবল ফাহাদ হোসেন মারাত্মক আহত হয়। তাকে জরুরী ভিত্তিতে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় মাছ ধরা দুটি ট্রলার ও ৬ জেলেকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আসামী রেখে মামলা দায়ের করেন।
অপরদিকে তেঁতুলিয়া নদীতে অভিযানকালে বেলা সাড়ে ১১টার দিকে দেবীরচর এলাকায় ম্যাজিষ্ট্রেট সালেহ আহমেদের নেতৃত্বাধিন অভিযান দলের উপর হামলা চালায় জেলেরা। এসময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ এক রাউন্ড গুলি বর্ষণ করে। পরে অভিযান চালিয়ে হামলাকারীদের ৫ জনকে আটক করা হয়। তাদের ভ্রাম্যমান আদালতে ২ জনের ১ বছর করে কারাদন্ড ও ৩ জনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত