লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৩
১০৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের সদস্য মো. শরিফ চৌধুরী (২৬) কে ১৬৯ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার দিবাগত রাতে লালমোহন পৌরসভার গুদিরপুল এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা। পরে তাকে লালমোহন থানায় সোপর্দ করে।
শরিফ চৌধুরী উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চৌরাস্তা মোড় এলাকার লালু মিয়ার ছেলে। লালমোহন উপজেলায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটিতে শরিফ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে লালমোহন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়ন ফেসবুকে মন্তব্য করেন, কারো কোন ব্যক্তিগত অপকর্মের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই নেয়নি এবং নিবে না। ছাত্রদলের সাংগঠনিক নিয়মনীতির বাহিরে কেউ যদি ব্যাক্তি স্বার্থের উদ্দেশ্যে কোন প্রকার অনিয়ম অপকর্ম দুর্ণীতি করে থাকে তার দায়ভার সে নিজেই বহন করবে।
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধরণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল রবিবার (২৫ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, লালমোহন উপজেলার ছাত্রদলের সদস্য মো. শরিফ চৌধুরীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হলো। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, শরিফকে ১৬৯ পিস ইয়াবাসহ কোস্টগার্ড গ্রেফতার করে শনিবার রাতে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত