অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

১২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভোলা -১আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চিকিৎসা কার্যক্রম চলে।
ক্যাম্পে আগত  রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন বয়সী কয়েক হাজার অসহায় দরিদ্র নারী-পুরুষ ক্যাম্পে এসে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
 
আয়োজক সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বিনামূল্যে এ সেবা পেয়ে উপকৃত হন এলাকার অসচ্ছল ও সাধারণ রোগীরা।
 
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টির ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক নুর নবী , আলিনগর ইউনিয়ন বিজেপির সভপতি আনসার ফরাজী,  সহ সভাপতি আবু সুফিয়ান , জেলা যুব সংহতি‌ যুগ্ন আহ্বায়ক সাব্বির হোসেন শাওন,   জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মোঃ ইংরোজ আলম ট্রিমনসহ অন্যান্যরা।
উল্লেখ্য,এর আগে ভোলা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় ৩০ হাজার মানুষের মাঝে কয়েক ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।