মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৬ সকাল ০৯:২২
১২৯
নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাড়ায় চালিত মাইক্রোবাসের চালক ও হেলপারকে মারধর ও নগদ ৩০ হাজার টাকা ছিনতাই সহ গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কের ওপর এই ঘটনা ঘটে।
মারধরে আহত ভাড়ায় মাইক্রোবাসের ড্রাইভার মোঃ ইব্রাহীম ও হেলপার এনায়েত। এদের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নং ওয়ার্ডে।
জানা যায়, ভোরে ঢাকা থেকে আসা লঞ্চঘাটে যাত্রী উঠানো নিয়ে কথার কাটাকাটি হয় ভাড়ায় চালিত মাইক্রোবাসের হেলপার এনায়েতের সাথে যুবক সোবহান, জুম্মান ও রায়হানের সাথে। পরে যাত্রী নিয়ে নিয়ে উপজেলার দক্ষিণ সাকুচিয়ার ঈশ্বরগঞ্জ বাজারের দক্ষিণ পাশে গেলে সোবহান, জুম্মান ও রায়হানের নেতৃত্বে ৭-৮ জন যুবক মাইক্রোবাসের গতিরোধ করে মাইক্রোবাসটি ভাংচুর করে। পরে ড্রাইভার ইব্রাহীম ও হেলপার এনায়েতকে মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যায়।
আহত ড্রাইভার ইব্রাহীম জানান, রামনেওয়াজ লঞ্চঘাটে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সোবহান, রায়হান ও জুম্মানের নেতৃত্বে গাড়ি ভাংচুর করে। পরে তারা আমাকে ও হেলপার এনায়েতকে মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে ওই য্বুকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত