বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫০
৫৪
মোঃ আব্দুর রহমান হেলাল : প্রাথমিক শিক্ষকদের বেতন-গ্রেড উন্নীতকরণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, ভোলা জেলার উদ্যোগে এ সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবুল খায়ের বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড প্রদান করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় শিক্ষক-শিক্ষিকার মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কীভাবে জামিনে মুক্তি পেলেন, তা সারা দেশের শিক্ষকসমাজ জানতে চায়। এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির জামিন বাতিল, তাঁকে কারাগারে পাঠানো এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের ভোলা জেলা সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মোঃ মিজানুর রহমান। জেলা সেক্রেটারি মোঃ শামসুল আলমের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ এবং মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা জেলা সেক্রেটারি মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষকতার ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনজন শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সাহিদা আক্তার সুমনা, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মোঃ নাজিম উদ্দীন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মোঃ মহিউদ্দিন সম্মাননা গ্রহণ করেন।
বক্তারা বলেন, শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করা হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এ জন্য শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তাঁরা।
সম্মেলনে বিভিন্ন শিক্ষক সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারের অভিযোগ, চরফ্যাশনে ৮ বস্তা মাছ জব্দ
চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, বরফবোঝাই কাভার্ড ভ্যান আটক
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি
দল ও সরকারকে বিব্রত করতে চাই না, তাই পদত্যাগ: ইশরাক
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি: ইশরাক
সচল হয়েছে এনআইডি সার্ভার, মিলছে নাগরিক সেবা
পদত্যাগের ঘোষণার পর প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত