অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ | ৪ঠা কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, বরফবোঝাই কাভার্ড ভ্যান আটক


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৩

remove_red_eye

৫১

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে ভোলার চরফ্যাশনে বরফ পরিবহনের অভিযোগে দুটি কাভার্ড ভ্যান এবং জালসহ দুটি ফিশিং বোট আটকের খবর পাওয়া গেছে। সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুরগাছিয়া পর্যটন স্পট ও পাঁচকপাট স্লুইসগেট সংলগ্ন এলাকা ও মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎস্যঘাটে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এক লাখ টাকা মূল্যের বরফবোঝাই একটি কাভার্ড ভ্যান ও একটি মেশিনের ভ্যান (টমটম) আটক করা হয়েছে। এ সময় জালসহ দুটি ফিশিং বোটও আটক করা হয় বলে জানা গেছে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, খুলনা থেকে চিংড়ি হিমায়িত করার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানে করে প্রায় এক লাখ টাকার বরফ আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরোসিন দিয়ে বরফ ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে।
 
এদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে আহরিত ইলিশ পরিবহনের প্রস্তুতি চলছিল বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে অবৈধ আহরণ, পরিবহন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।




নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারের অভিযোগ, চরফ্যাশনে ৮ বস্তা মাছ জব্দ

নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারের অভিযোগ, চরফ্যাশনে ৮ বস্তা মাছ জব্দ

ভোলায় শিক্ষকদের ন্যায্য মর্যাদার দাবি, গুণী তিন শিক্ষককে সংবর্ধনা

ভোলায় শিক্ষকদের ন্যায্য মর্যাদার দাবি, গুণী তিন শিক্ষককে সংবর্ধনা

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

দল ও সরকারকে বিব্রত করতে চাই না, তাই পদত্যাগ: ইশরাক

দল ও সরকারকে বিব্রত করতে চাই না, তাই পদত্যাগ: ইশরাক

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি: ইশরাক

দল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি: ইশরাক

সচল হয়েছে এনআইডি সার্ভার, মিলছে নাগরিক সেবা

সচল হয়েছে এনআইডি সার্ভার, মিলছে নাগরিক সেবা

পদত্যাগের ঘোষণার পর প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

পদত্যাগের ঘোষণার পর প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

আরও...