বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৮
১৩২
বাংলার কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা -৩ আসনের সংসদ সদস্য মেজর ( অব:)হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ৪ দিনের সরকারি সফরে আজ সোমবার ভোলায় আসছেন ।
স্পিকারের সরকারি সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তার সফর সুচিতে রয়েছে, ১৮ অক্টোবর রবিবার স্পিকার বিকাল ৩ টায় ঢাকার বাসা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সন্ধ্যা ৭ টায় বরিশাল সার্কিট হাউজে উপস্থিত হবেন। পর দিন ১৯ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় বরিশাল সার্কিট হাউজ থেকে লাহারহাট ঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ফেরিযোগে ভোলার ভেদুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখান থেকে সন্ধ্যা ৭ টা২০ মিনিটে লালমোহন উপজেলায় নিজ বাসভবনে পৌঁছাবেন।
২০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় লালমোহনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ করবেন। পরবর্তীতে বিকাল ৩ টায় মঙ্গল শিকদার বাজারে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন এবং সন্ধ্যা ৭ টায় লালমোহন উপজেলার মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।
২১ অক্টোবর বুধবার সকাল ১০ টায় লালমোহন ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ করবেন। এরপর বিকাল আড়াই টায় তজুমদ্দিন উপজেলার উদ্দেশ্যে যাত্রা করে সেখানে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ ও পূজা মণ্ডপ পরিদর্শন করবেন। পর দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ভেদুড়িয়া ফেরিঘাট ও লাহারহাট ঘাট হয়ে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকাল ৪ টায় ঢাকায় নিজ বাসভবনে পৌঁছাবেন।
এটি স্পিকারের একটি সরকারি সফর। উক্ত সফরে স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেন সবুজ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সফর সঙ্গী হিসেবে থাকবেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত