অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মা ইলিশ রক্ষায় ভোলায় কোস্টগার্ডের মাইকিং ও লিফলেট বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৫

remove_red_eye

১০৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলায় জেলেদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

রবিবার (১৮ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী ভোলার খাল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। পরে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার জামিলুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে তাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে।