অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দুর্গাপূজার শুভেচ্ছা সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ সকাল ১০:২৫

remove_red_eye

৯৭

বাংলার কন্ঠ প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা জেলা পুলিশের আউটসোর্সিংয়ে কর্মরত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার তাঁদের হাতে এসব শুভেচ্ছা সামগ্রী তুলে দেন।

এ সময় পুলিশ সুপার উপস্থিত সবার সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহসানুজ্জামান, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।