অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ সকাল ১০:১৬

remove_red_eye

৯১

বাংলার কন্ঠ ডেস্ক : বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক স্মার্ট কার্ড’ প্রদানের লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ এলাকায় তাঁরা এ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।
কৃষকদের তথ্য সংগ্রহের মাধ্যমে কৃষক স্মার্ট কার্ড প্রদানের কার্যক্রম বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।