অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জুয়া খেলার সরঞ্জাম ও ৩৩ হাজার টাকাসহ আটক-৭


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ সকাল ১০:১৪

remove_red_eye

৯৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ২৭০ টাকাসহ জুয়া খেলার সময় সাতজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর ৪ নম্বর ওয়ার্ডে আলমগীর মিস্ত্রীর সুপারি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই আব্দুল আজিজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ২৭০ টাকাসহ সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. রুবেল (৩০), মো. নসু হাওলাদার (৪৫), মো. আলাউদ্দিন (৪২), মো. মনির হোসেন (২৭), মো. রাকিব (৩৬), মো. মোতাসিম (৪০) ও মো. মনির (৩১)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।