অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

১৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

শুক্ষরবার সন্ধ্যায় তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
 
পরিদর্শনকালে  পূজামণ্ডপে দর্শনার্থীদের চলাচল, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের পরিবেশ সরেজমিনে দেখেন।
এ সময় ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরও পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।