অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে কম দেখানোর অভিযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২০ রাত ১০:৩৪

remove_red_eye

৭০২

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে কম দেখিয়ে রাতভর নাটকের অভিযোগ পাওয়া গেছে হাকিমুদ্দিন  নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. রুহুল আমিন বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ১১৭০ পাউন্ড জাল জব্দ করে ৬৩০ পাউন্ড জব্দ তালিকা দেখানোর। সোমবার দিবাগত রাতে উপজেলার হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়িতে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় নিষিদ্ধ কারেন্ট জাল সহ ২ জনকে আটক করে মঙ্গলবার সকালে আদালতে  প্রেরণ করা হয়েছে। আটকৃতরা হলেন  পিকআপ ড্রাইভার মো. রাসেল (২০) ও পিকআপ ভ্যান মালিক মো. সোহাগ (২৬)।
কারেন্ট জাল ব্যবসায়ী মো. নুরুন নবী  জানান, ঢাকা থেকে তিনি বড় বস্তায় লঞ্চযোগে হাকিমুদ্দিন ঘাট দিয়ে ৯ বস্তা  নিষিদ্ধ কারেন্ট জাল পিকাপ ভ্যানে উঠান। উঠানোর পরপরই জালগুলো আটক করে হাকিমুদ্দিন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স।  রাতে ১১৭০ পাউন্ড জাল ফাঁড়ির মধ্যে নিয়ে ওই জাল ৬৩০ পাউন্ড দেখিয়ে বাকী জাল সরিয়ে  ফেলা হয়। নিষিদ্ধ জাল ব্যবসায়ী নুরনবী নিজের ভুল স্বীকার করে জানান, আমি অপরাধী আমার ১১৭০ পাউন্ড জাল জব্দ করা হয়েছে। আমার বিরুদ্ধে মামলা ও করা হয়েছে কিন্তু  আমার চেয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও কম অপরাধী নয়। তারা ১১৭০ পাউন্ড জালকে ৬৩০ পাউন্ড দেখালো কিভাবে? অভিযোগ পেয়ে সংবাদকর্মীরা সরেজমিনে আটকৃত জাল দেখতে চাইলে ফাঁড়ি ইনচার্জ জব্দ জাল দেখাতে অপারগতা প্রকাশ করে বলেন, আপনারা আদালত থেকে জাল দেখার অনুমতি নিয়ে আসেন তারপর জাল দেখাবো। পরে সংবাদকর্মীরা  না দেখানোর আইন সম্পর্কে জানতে চাইলে ও  নৌ পুলিশের উপর মহলকে জানালে এক পর্যায়ে জাল দেখাতে বাধ্য হয়। ১১৭০ পাউন্ড জাল ৬৩০ পাউন্ড জব্দ দেখার বিষয়ে জানতে চাইলে ফাঁড়ির আইসি(ইন-চার্জ) রুহুল আমিন বলেন, আমি যা পেয়েছি তাই জব্দ তালিকায় দেখিয়েছি। কে কি বললো এটা আমার দেখার বিষয় না।  এলাকাবাসী জানান, জব্দকৃত জালগুলো উপস্থিত জনগনের সামনে হিসাব নিকাশ না করেই ফাঁড়ির মধ্যে দরজা বন্ধ করে তারা  হিসাব নিকাশ সম্পন্ন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ফাঁড়ির পার্শ্ববর্তী একাদিক ব্যাক্তি জানান, লঞ্চ থেকে নামানোর পর গত দিনের জালের বস্তার সাথে আজকের জালের বস্তার কোন মিল নেই। এলাকাবাসী এ ব্যাপারে উর্ধ্বতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...