অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:১১

remove_red_eye

১৩৬

মা ইলিশ রক্ষার অভিযানে ১ লাখ ৮১ হাজার মিটার জাল জব্দ 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মা ইলিশের প্রজনন মৌসুমের ৬ষ্ঠ দিনে বুধবার বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘন্টায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৯জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন নিবার্হী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে ভোলা সদরে ৫ জন ও লালমোহন উপজেলায় আটক হয় ৪ জন। গেল ৬ দিনে আটক হয়েছে ১৭ জন। বুধবার জব্ধ জালের পরিমান ছিল ১ লাখ ৮১ হাজার মিটার জাল। এ নিয়ে জব্ধ জালের পরিমান ১৫ লাখ ৪৫ হাজার ৬০ মিটার জাল। জব্ধ জালের দাম ২৫ কোটি ২ লাখ ২৩ হাজার টাকা। ৭ উপজেলায় মা ইলিশের ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে তাদের টিম দিন কাজ কাজ করছে বলে জানান জেলা মৎষ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন । মেঘনা ও তেতুঁলিয়া নদীতে তাদের ১৪টি টিম কাজ করছে।