অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৯

remove_red_eye

১২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ভোলা জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।
পরীক্ষায় কনস্টেবল ও নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় পরীক্ষার্থীদের টার্নআউট, চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পুলিশ সুপার আন্তরিক অভিনন্দন জানান।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক মিঠু এবং বরগুনার আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ। এ ছাড়া ভোলা পুলিশ লাইন্সের আরআই, জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।