অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ২ লাখ ৫৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৬ সকাল ১০:০৫

remove_red_eye

১৫৬

১০ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক : মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলার বিভিন্ন উপজেলার নদীতে সোমবার পৃথক অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় মোট ২ লাখ ৫৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল ও ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। এছাড়াও ভোলার চরফ্যাশনে আটককৃত ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ভোলা মৎস্য বিভাগের সূত্র জানিয়েছে,চরফ্যাশন উপজেলায় পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৮৩ লাখ ৪৫ হাজার টাকা। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ১৭০ কেজি ইলিশ মাছ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এদিকে জব্দ করা ২ লাখ ৫৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ১৭০ কেজি জব্দ করা ইলিশ মাছ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।