অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩

remove_red_eye

১৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা সেলিনা আক্তার, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।