বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৯
১৫৪
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার দৌলতখান উপজেলায় বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে এক নারীর অনশনের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই নারী ইতি বেগম। তিনি দৌলতখান উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখান পৌরসভার ৯নং ওয়ার্ডের চুনু মিয়ার ছেলে ফাহাদের সঙ্গে ইতি বেগমের প্রায় ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হচ্ছে। ওই সম্পর্কের জের ধরে ফাহাদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।
ইতি বেগমের দাবি, ফাহাদ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তিনি ফাহাদের সঙ্গে সংসার করতে চান। ফাহাদ তাকে বিয়ে না করলে তিনি তার আগের সংসারে ফিরে যাবেন বলেও জানিয়েছেন। এদিকে, ইতি বেগমের অনশনের খবর ছড়িয়ে পড়ার পর ফাহাদ গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে ফাহাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মধ্যকার সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতির বিষয়ে বিস্তারিত তথ্যও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, স্ত্রীকে ঘিরে এমন ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ওই শিক্ষক । তিনি বলেন, এ ঘটনায় তার মানসম্মান নষ্ট হয়েছে। তিনি এখন আর ইতি বেগমকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান না বলে জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা চলছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত