বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৮
১৫৮
নেয়ামত উল্যাহ : দারিদ্র্য ও প্রতিকূলতা যেখানে মানুষের পথ আগলে দাঁড়ায়, সেখানে প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রমের জোরে নিজের ভাগ্য বদলে চলেছেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মদনপুর এলাকার তরুণ মো. সোহেল। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সোহেল নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবারকেও দিয়ে যাচ্ছেন আর্থিক সহায়তা। মদনপুর আলোর পাঠশালা থেকে কৃতিত্বের সাথে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও এসএসসি পরীক্ষা পাস করেন মো. সোহেল। পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি প্রবেশ করেন উচ্চশিক্ষার আঙিনায়। বর্তমানে তিনি ভোলা সরকারি কলেজে ভূগোল বিষয়ে অনার্স ৩য় সেমিস্টারে পড়াশোনা করছেন।
তবে শুধু পড়াশোনাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি সোহেল। তিনি বর্তমানে যুক্ত হয়েছেন ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবায়। সোহেলের বাবা জাহাঙ্গীর মাঝি ও মা নাজমা বেগম। মদনপুর চরাঞ্চলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা সোহেলের এমন একাগ্রতা ও আত্মবিশ্বাস স্থানীয় তরুণ সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। নিজের অনুভূতি প্রকাশ করে মো. সোহেল জানান, মদনপুর আলোর পাঠশালা আমার শিক্ষার মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছিল। জীবনসংগ্রাম যত কঠিনই হোক না কেন, পরিশ্রম আর ধৈর্য থাকলে স্বপ্ন পূরণ সম্ভব। শিক্ষার পাশাপাশি ব্যাংকিং খাতে কাজ করার অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে আরও বড় কোনো সাফল্য অর্জনে সহায়তা করবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত