অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে অন্ধ প্রতিবন্ধী পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী দিলেন ইউএনও


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৭

remove_red_eye

১৩৬

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুটি পরিবারের আটজন অন্ধ সদস্যের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি ও চরপাতা ইউনিয়নের অসহায় পরিবারের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন।
সুবিধাবোগী অন্ধ পরিবারের সদস্যরা হলেন- ফজলু, জরিনা, ইব্রাহিম, সালমা, রাবেয়া, রাহিমা, মজনু দেবনাথ, বকুল দেবনাথ ও পিয়া। খাদ্য সহায়তা পেয়ে হাসি ফুটেছে অসহায় পরিবারে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব রহমান প্রমুখ।