লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩
১২৪
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন, 'কোর রোড নেটওয়ার্ক' নির্ধারণ, সড়ক অগ্রাধিকার ও সঠিক তথ্য যাচাইকরণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে উপজেলা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমাশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন উপজেলা বিএনপি'র সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ ও লালমোহন প্রেস ক্লাব সভাপতি সোহেল আজীজ শাহিন পাটওয়ারি।
কর্মশালায় বক্তারা গ্রামীণ সড়কগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং যোগাযোগের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব বিবেচনা করে সড়কগুলোকে 'কোর রোড নেটওয়ার্ক'-এর আওতায় আনার বিষয়ে আলোচনা করেন।
এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূণ সড়কগুলোর তালিকা তৈরি এবং মাঠ পর্যায়ের সড়কসংক্রান্ত তথ্যাদি নিবিড়ভাবে যাচাই-বাছাই করার ওপর জোর দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক বলেন, একটি এলাকার সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। সঠিক তথ্য যাচাই ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সড়কগুলোর অগ্রাধিকার নির্ধারণ করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও বাস্তবসম্মত, স্বচ্ছ ও দীর্ঘস্থায়ী হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত