অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে অন্ধ প্রতিবন্ধী পরিবারের পাশে ইউএনও, দিলেন আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

১২১

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।  দুটি পরিবারের আটজন অন্ধ সদস্যের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 
 
সোমবার (১২ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি ও চরপাতা ইউনিয়নের অসহায় পরিবারের হাতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন। 
 
 সুবিধাবোগী অন্ধ পরিবারের সদস্যরা হলেন- ফজলু, জরিনা, ইব্রাহিম, সালমা, রাবেয়া, রাহিমা, মজনু দেবনাথ, বকুল দেবনাথ ও পিয়া। খাদ্য সহায়তা পেয়ে হাসি ফুটেছে অসহায় পরিবারে। 
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব রহমান প্রমুখ।