অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় সাত জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪২

remove_red_eye

১৩২

নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৬ লাখ মিটার,

অবৈধ জাল ও ৪০ কেজি  ইলিশ জব্দ 

 
 
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় মেঘনা নদীসহ বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে রবিবার মৎস্য বিভাগ ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। এসময় পৃথক অভিযানে  ৬ লাখ মিটার অবৈধ জাল ও ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে  আটককৃত সাত জেলেকে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 
 
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান জানান,রবিবার (১১ অক্টোবর) বিকালে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভোলার সদর উপজেলার চর মেঘনা নদীসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ জেলেকে ৫ লক্ষ মিটার অবৈধ জাল ও ৪০ কেজি ইলিশ মাছ সহ আটক করা হয়। পরে জব্দকৃত জাল সন্ধ্যায় ইলিশা লঞ্চ ঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৪ জনকে ১৭ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
 
 
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় রবিবার পৃথক ৬ টি মোবাইল কোর্টে পরিচালনা করা হয়েছে। এতে আটককৃত মোট ৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও মোট ৬ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত মাছ  এতিমখানা সহ অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।