অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৮

remove_red_eye

১২১

বাংলার কন্ঠ প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, পুলিশের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভা সূত্রে জানা গেছে, এ বছর ভোলা জেলায় মোট ১১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে ৮২টি গুরুত্বপূর্ণ এবং ৩৬টি সাধারণ পূজামণ্ডপ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক এ সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তারা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে গুরুত্বরোপ করা হয়েছে ।