অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪০

remove_red_eye

১৫৩

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায় শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শহর সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার, সমাজসেবক অধ্যক্ষ খালেদা খানম এবং সমাজসেবা অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক কাজী গোলাম কবির।
 
প্রশিক্ষণে ভোলা পৌরসভা থেকে একজন সুপারভাইজার ও ১৪ জন তথ্য সংগ্রহকারী এবং ভোলা সদর উপজেলা থেকে একজন সুপারভাইজার ও ১৪ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন।
 
প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়। 
 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি। প্রকল্পটি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
 
প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ পরিচালনার জন্য অংশগ্রহণকারীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।