অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৩৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের উদ্যোগে 


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ আসনের সংসদ সদস্য , তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের উদ্যোগে  ভোলায় অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। 

শনিবার (১০ অক্টোবর ) সকাল থেকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শহরে মন্ত্রীর নিজ বাসভবন শান্ত নীড় এবং শিবপুর ইউনিয়নে একযোগে এ কার্যক্রম চলে। ঢাকা থেকে আসা অভিজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে চিকিৎসাসেবা দিয়েছেন।পঞ্চম ধাপেএ নিয়ে ভোলা সদর উপজেলার মোট ১৩ টি ইউনিয়ন ও পৌর এলাকায় অসহায় দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়।

বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, সাধারণত চিকিৎসকের পরামর্শ ও ওষুধ কিনতে তাদের অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ওষুধও পেয়েছেন তারা। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার দাবি জানান তারা। এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন,ভোলা জেলা বাংলাদেশে জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
 বাংলাদেশ জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

গত এক মাস ধরে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। তাদের দাবি,   প্রায় ২২ হাজারের বেশি মানুষ এ কার্যক্রমের আওতায় চিকিৎসাসেবা পেয়েছেন। ভবিষ্যতেও ফ্রি চক্ষু ক্যাম্পসহ এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।