অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরার মেঘনায় ৩টি নৌকাসহ ৮০ হাজার মিটার জাল জব্দ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২০ রাত ১০:২৬

remove_red_eye

৮৩৮



মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩ টি নৌকা সহ ৮০ হাজার মিটার জাল জব্দ করে কোস্টগার্ড।
রোববার ভোর রাতে কলাতলীর চর সংলগ্ন মেঘনার অভিযান চালিয়ে এই নৌকা ও জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার, কোস্টগার্ডের কন্টিজেন্ট কর্মকর্তা এরফানুল হক শাওন ও ক্ষুদ্র মৎস্য জীবি সমিতির সভাপতি নাছির মহাজন।