অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৬ সকাল ১১:০৮

remove_red_eye

৪১

বাংলার কণ্ঠ ডেস্ক : ২০২৬ সালের আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

শুক্রবার (৯ অক্টোবর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের The Chinese People’s Association for Friendship with Foreign Countries (CPAFFC) আয়োজিত ২০২৬ সালের আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিতে আগামীকাল শনিবার (১০ অক্টোবর) দিনের প্রথম প্রহরে চীনের উদ্দেশে যাত্রা করবেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি। সফর শেষে আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।