অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৬ সকাল ১১:০১

remove_red_eye

৪২

‎তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার ‎তজুমদ্দিনে পাঞ্চায়েত ক্রীড়া পরিষদের আয়োজনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোবোধন করা হয়েছে।
‎শুক্রবার বিকালে উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, শম্ভুপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার,উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, চাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ঝান্টু হাওলাদার, সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন হাং, সেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান পাটওয়ারী প্রমুখ। উদ্ভোধনী খেলায় খাসের হাট স্টুডেন্ট স্টার গ্রুপ একাদশ কে ১-০ গোলে হারিয়ে
 
চতলা মেজর হাফিজ বীর বিক্রম একাডেমি একাদশ ১-০ গোলে খাসের হাট স্টুডেন্ট স্টার গ্রুপ একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে।এই ফুটবল টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্ৰহন করবে ।