অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ২ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৭

remove_red_eye

৩৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পুলিশের পৃথক ও বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের পৃথক কয়েকটি দল উপজেলার বিভিন্ন এলাকায় পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিআর মামলা নং-১১৯০/২২-এর এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজানকে গ্রেপ্তার করেন লালমোহন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সজল খান। গ্রেপ্তারকৃত মিজান উপজেলার বালুরচর গ্রামের কালু মিয়ার ছেলে।
অন্যদিকে, পাঃ ডিঃ (পারিবারিক ডিক্রি) মামলা নং-২৭৭/২৬-এর তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আরেক পলাতক আসামি মো. ফরহাদ হোসেন ফরিদকে গ্রেপ্তার করেন এএসআই মো. রাকিবুল ইসলাম। গ্রেপ্তারকৃত ফরহাদ রামগঞ্জ এলাকার মৃত মকবুল আহমেদ দর্জির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত উভয় আসামির বিরুদ্ধেই বিজ্ঞ আদালতের সাজা পরোয়ানা মুলতবি ছিল। গ্রেপ্তার সাপেক্ষে তাঁদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারালয়ে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওসি আরও বলেন, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে লালমোহন থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

আরও...