লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২০ রাত ১০:২১
৬৩৪
লালমোহন প্রতিনিধি : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে লালমোহন পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। রোববার লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের মাঠে ফাইনাল ম্যাচে গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থাকে ট্রাইব্রেকারে হারিয়ে পৌরসভা কাপ অর্জন করে। খেলায় উপস্থিত থেকে ট্রপি তুলে দেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তিনি ছিলেন সর্বকালের সেরা বাঙালি। মহৎ ব্যক্তিত্বের অধিকারী এই মহামানবের আদর্শকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। এমপি শাওন আরও বলেন, বঙ্গবন্ধু যেমন দেশ প্রেমিক ছিলেন, তেমনি তার কন্যা শেখ হাসিনাও একজন খাঁটি দেশ প্রেমিক।
তিনি আরও বলেন, আগে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা গরীবের টাকা আত্মসাৎ করেছেন। দেশের সম্পদ লুটপাট করেছেন। এতিমের টাকা মেরে খেয়েছেন।
এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি আন্তরিক। তিনি ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী ও উন্নত করার জন্য তার চেষ্টা অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকাও প্রধানমন্ত্রী নিয়েছেন, যা এর আগে কোনও সরকার করেনি।
লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয় গত ২ অক্টোবর। এতে লালমোহন ও চরফ্যাশনের ৮টি দল অংশগ্রহণ করে।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম নবীন প্রমূখ উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত