লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৬ রাত ০৮:২৭
৮৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে একটি কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে লালমোহন থানা পুলিশ। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা–চরফ্যাশন মহাসড়কের খান সাহেব রোড এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি দল মিনা চানাচুর ফ্যাক্টরির সামনে অভিযান চালায়।
এ সময় সড়কের ওপর ২২ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেলসহ একটি কাভার্ড ভ্যান রেখে চালক পালিয়ে যান। পরে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৫৬৪৬। ভ্যানের ভেতর থেকে একটি ড্রাইভিং লাইসেন্সও উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এরপর একই এলাকার মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিনের গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়। সব মিলিয়ে কাভার্ড ভ্যান ও গোডাউন থেকে ৫০ ব্যারেল বা ৯ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কারখানায় অপরিশোধিত ও মানহীন তেল ব্যবহার করে চানাচুর তৈরি ও বাজারজাত করা হয়ে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ভোলা জেলা পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের পাশে থাকবে।
লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ
মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান
নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান
পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ
রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত