বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬
১২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীতে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর কর্মসূচির উদ্বোধন করেন। এসময়
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় কর্মসূচির সঙ্গে যুক্ত হন জেলার শিশু, শিক্ষক ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা শিশুদের অধিকার, নিরাপত্তা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তারা।
এ সময় শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরের পথচলা ও শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরা হয়।
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত