অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৪৬

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে তাকে হাত-পা বাঁধা ও উলঙ্গ অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে ।
এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান,  গতকাল রাতে উপজেলার দেউলা এলাকা থেকে রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয় ক‌য়েকজন লোক। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে চোঁখ উপড়ে, হাত-পা বেঁধে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 
পথচারীরা হাতপা বাধা অবস্থায় রাজীব‌কে দেখ‌তে পে‌য়ে থানায় খবর দি‌লে আনুমানিক ২টার দিকে পু‌লিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আ‌সে।
প‌রে রা‌জি‌বের প‌রিবার পু‌লি‌শের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকায় পাঠায়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আস্রাব আলী বলেন, ‘রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ত‌বে কী কারণে রাজিবের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।