অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

১০৩

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। 
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন রোডের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায় চালক। 
খবর পেয়ে ঘটনাস্থলে লালমোহন থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানটির নাম্বার ঢাকা মেট্রো- ন, ১৯-৫৬৪৬। 
স্থানীয়দের ধারণা, ভ্যানের মধ্যে থাকা তেল গুলো চোরাইকৃত। বৈধ তেল থাকলে ড্রাইভার পালিয়ে যেত না।     


লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম জানান, আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। তেল ভর্তি কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে গেছে চালক। কাভার্ড ভ্যানের মধ্যে ২৭টি তেলের ড্রাম রয়েছে। এগুলো খালি না ভর্তি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাভার্ড ভ্যানের মধ্যে কি পরিমান তেল রয়েছে এবং গাড়িটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে তা এখনো সুস্পষ্ট নয়। অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।