অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দারিদ্রমুক্ত সোনার বাংলায় পরিণত হচ্ছে:তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২০ রাত ১০:১৬

remove_red_eye

৬৫৩

ভোলার শিবপুর ও চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জুন্নু রায়হান : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু দুটি স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশকে স্বাধীন করা এবং ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। একটি তিনি করে গিয়েছেন। তার নেতৃত্বে বাংলদেশ স্বাধীন হয়েছে। অপরটি তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা করছেন। প্রধনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলায় পরিণত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
সম্মেলনে তোফায়েল আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। নদী ভাঙনের হাত থেকে ভোলাকে রক্ষা করার জন্য বøকবাধ নির্মাণ করা হয়েছে। ভোলায় রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস। ভোলার গ্যাস কাজে লাগিয়ে এখানে অনেক শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। এরই মধ্যে সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মেঘনার তীরে  যেখানে চাষাবাদ হয়না এমন জমি নিয়ে একটি কোম্পানি কাজ শুরু করেছে। এ ছাড়া ভোলায় প্রায় ৪ হাজার একর জমি নিয়ে সরকারিভাবে ইকোনোমিক জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে ভোলা হবে দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জেলা।
শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো: বাছেদ মিয়াকে সভাপতি এবং মো: মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোশারেফ হোসেন মশু মেম্বার ও রুহুল আমিন মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অপর দিকে বিকালে ভোলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে মহিউদ্দিন মাতাব্বরকে সভাপতি ও  গিয়াসউদ্দিন ফারুক কে সম্পাদক   ভূট্টু মহাজান কে সাংগঠনিক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...