বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩
৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় তরুণ উদ্যোক্তা ও গুরু-শিষ্য নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ সভার আয়োজন করে।
সোমবার বাপ্তা ভোটর ঘর স্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় জিজেইউএসের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মোস্তফার কামাল সভাপতিত্ব করেন
সভায় বক্তব্য রাখেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন মো. জাহিদুর রহমান এবং ফিল্ড কোয়াডিনেটর শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএসের এরিয়া ইনচার্জ শিল্পী পাল, শাখা ইনচার্জ অনুপ পোদ্দার, প্রকল্প কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার ও খোকন মিয়া।
সভায় বক্তারা রেইজ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রকল্পের আওতায় সংশ্লিষ্টদের সুযোগ-সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে অভিজ্ঞ ওস্তাদের সঙ্গে শিক্ষানবিশদের সম্পৃক্ত করে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা প্রকল্পটির অন্যতম লক্ষ্য। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্টরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত