অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৮

remove_red_eye

১৫৯

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ফয়েজ (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফয়েজ উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত শফিজল হকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফয়েজ প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে যান। পরে প্রতিবন্ধিতার কারণে পুকুর থেকে উঠতে না পারায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।