অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় কাব্যাঙ্গনের উদ্যোগে তিন দিন ব্যাপী আবৃত্তি কর্মশালার সমাপনী ও আবৃত্তি উৎসব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৬ সকাল ১০:২৫

remove_red_eye

৮০

বাংলার কন্ঠ প্রতিনিধি : ভোলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী আবৃত্তি কর্মশালার সমাপনী ও আবৃত্তি উৎসব পালিত হয়েছে।

শনিবার (০৩অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে গান ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে মুগ্ধ হন দর্শকরা। এ আয়োজন করেন ভোলার জনপ্রিয় আবৃত্তি সংগঠন 'কাব্যাঙ্গন'। এর আগে গত বৃহস্পতিবার থেকে তিন দিনের প্রমিত উচ্চারণ ও আবৃত্তি কর্মশলার আয়োজন করে সংগঠনটি। এ কর্মশালায় জেলার বিভিন্ন বয়সী ৬৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ, প্রেসক্লাব সভাপতি নজরুল হক অনু, সদর উপজেলা বিএনপির আহবায়ক ও সংগীত শিল্পী আসিফ আলতাফ, জীবন পূরাণ আবৃত্তি একাডেমির সহসভাপতি অ্যাডভোকেট জাবেদ ইকবাল, ভোলা থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন লিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবৃত্তি উৎসবের আহবায়ক ও ভোলা কলেজের সহকারি অধ্যাপক মো. এরশাদ। কাব্যাঙ্গণের অন্যতম সদস্য, ভোলার সাংস্কৃতিক অঙ্গণের অতি পরিচিত, অকাল প্রয়াত স্বাতী করঞ্জাই এর স্মরনে তাঁর কর্মময় জীবনের কিছু কথা তুলে ধরেন আসমা আক্তার সাথী।

অনুষ্ঠানে আবৃত্তি উপস্থাপন করেন, কাব্যাঙ্গনের প্রতিষ্ঠাতাও প্রশিক্ষক, নাট্যকার অতনু করঞ্জাই, জীবন পূরান আবৃত্তি একাডেমির সভাপতি মশিউর রহমান পিংকু, কাব্যাঙ্গনের আবৃত্তি শিল্পী আসমা আক্তার সাথীসহ ভোলার বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পীরা। তিন দিনের কর্মশালায় আমন্ত্রিত আবৃত্তি প্রশিক্ষক হিসেবে ছিলেন মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন ও শ্রাবণী সুলতানা। বিশেষ প্রশিক্ষক হিসেবে ছিলেন সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার আসিফ আলতাফ। কাব্যাঙ্গনের সভাপতি অতনু করঞ্জাই জানান, সাংস্কৃতিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম আবৃত্তি। নিয়মিত আবৃত্তিচর্চার মাধ্যমে ভাষার শুদ্ধ ব্যবহার, সুন্দর উপস্থাপন এবং আত্মবিশ্বাস তৈরির সুযোগ তৈরি হয়।

ভোলায় এ ধরনের আয়োজন সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রজন্মের শিল্পী তৈরিতে ভূমিকা রাখবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনেক দিন ধরেই ভোলায় সাংস্কৃতিক চর্চা অনেকটা স্থবির হয়ে পড়েছে।

সাংস্কৃতিক কার্যক্রম আগের মতে চোখে পড়ে না। আজকের আয়োজন সেই স্থবিরতা কাটিয়ে কিছুটা প্রাণের সঞ্চার করেছে। আশা করি আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবেন। এতে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটি করা হবে। আমরা চাই ভোলায় সাংস্কৃতিক চর্চাটা চালু থাকুক। এতে ভবিষ্যত প্রজন্ম একটি সুন্দর ও সুস্থ সমাজ পাবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...