অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৬ সকাল ১০:২১

remove_red_eye

৪৪

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ইউপি মেম্বার মোঃ শরিফকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। 
শনিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়া ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পরে দুপুর সাড়ে ১১ টায় গুরুত্বর আহত ইউপি মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
 
গুরুত্বর আহত মোঃ শরিফ উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার (ইউপি সদস্য)। তিনি ওই ইউনিয়নের কাজীরচর এলাকার বাসিন্দা। 
 
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮ টায় কলাতলী ইউনিয়নের কাজীরচরে নিজের মহিষ দেখভালের জন্য যায়। এই সময় উৎ পেতে থাকা দুবৃত্তরা পিছন থেকে লাঠিসোঁটা দিয়ে হামলা করে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এই ব্যাপার আহত ইউপি মেম্বার মোঃ শরিফ জানান, কাজীরচর ঘাট সংলগ্ন নিজের মহিষ দেখভালের জন্য গেলে পিছন থেকে হামলা করে হাত-পা ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। হামলাকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনেছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নিবেন জানিয়েছেন তিনি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...