অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা স্কাউটে প্রথম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করল আব্দুল্লাহ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬

remove_red_eye

৬৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‎ ভোলায় স্কাউটে প্রথম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করলো এ. কে. এম. আব্দুল্লাহ। বাংলাদেশ স্কাউট এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৫ সালের জাতীয় পর্যায়ে “ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড “ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ১ অক্টোবর’ ২০২৬ ( বৃহস্পতিবার) এই ফলাফল প্রকাশ করা হয়। সারা বাংলাদেশ থেকে উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ে মনোনীত হওয়ার পর এই জাতীয় মূল্যায়নে অংশ নিতে হয়। প্রার্থীদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প গত ১৮-২০ জুন ২০২৬ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত হয়।
‎ এই মূল্যায়নে ভোলা সদর উপজেলা থেকে এ কে এম আব্দুল্লাহ মনোনীত হয়েছে। তিনি ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। তার সাথে বোরহানউদ্দিন থেকে মাইশা জান্নাত ও শুয়াইব আনাম মনোনীত হয়েছে। ইতোপূর্বে চরফ্যাশন উপজেলায় এই পি এস অ্যাওয়ার্ড পেলেও জেলায় সকল উপজেলা ছিল অ্যাওয়ার্ড শূন্য। এই প্রথম ভোলা ও বোরহান উদ্দিন উপজেলা অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করল।
‎ আব্দুল্লাহ ২০২৩ সালের ঢাকা মৌচাকে জাতীয় জাম্বুরিতে অংশগ্রহণ করে, গৌরব পতাকা অর্জন করে। এ সাফল্য তার প্রতিষ্ঠান এবং ভোলা জেলার জন্য গৌরব বয়ে আনে। তিনি জেলা স্কাউট এর পক্ষ হয়ে জাতীয় দিবসগুলোতে স্কাউটের নেতৃত্ব দিয়ে থাকেন। ইতোপূর্বে তিনি এবং তার বাবা মনিরুল ইসলাম ও তার শিক্ষা প্রতিষ্ঠান ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ ভোলা সদর উপজেলায় স্কাউটে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেন। তার বাবা মনিরুল ইসলাম ভোলা সদর উপজেলার প্রথম এ এল টি মনোনীত হন এবং জেলার প্রথম ডি আর সি মনোনীত হন বরিশাল অঞ্চলের।
‎ আব্দুল্লাহর এই অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে ভোলার অ্যাওয়ার্ড শূন্যতা পূরণ হল। তাকে সব সময় উৎসাহ ও পরামর্শ দিয়ে আসতেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পারভীন আখতার এল টি।
‎তার এই এওয়ার্ড পাওয়ায় তাকে অভিনন্দন জানান প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ সাফিয়া খাতুন, জেলা স্কাউট সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, জেলা প্রশাসক ড. শামীম রহমান, আরো অভিনন্দন জানান বরিশাল অঞ্চল ও সদর দপ্তরের স্কাউট কর্মকর্তা বৃন্দগন। তারা বলেন এই ধারাবাহিকতা বজায় থাকলে স্কাউটে ভোলা আরো অনেক দূর এগিয়ে যাবে।

কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্কাউটে প্রথম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করলো এ. কে. এম. আব্দুল্লাহ। বাংলাদেশ স্কাউট এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৫ সালের জাতীয় পর্যায়ে  " প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড " প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ১ অক্টোবর' ২০২৬ ( বৃহস্পতিবার) এই ফলাফল প্রকাশ করা হয়। সারা বাংলাদেশ থেকে  উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ে মনোনীত হওয়ার পর এই জাতীয় মূল্যায়নে  অংশ নিতে হয়। প্রার্থীদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প  গত ১৮-২০ জুন ২০২৬ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত হয়।
‎এই মূল্যায়নে ভোলা সদর উপজেলা থেকে এ কে এম আব্দুল্লাহ মনোনীত হয়েছে। তিনি ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। তার সাথে বোরহানউদ্দিন থেকে মাইশা জান্নাত ও শুয়াইব আনাম মনোনীত হয়েছে। ইতোপূর্বে চরফ্যাশন উপজেলায় এই পি এস অ্যাওয়ার্ড পেলেও জেলায় সকল উপজেলা ছিল অ্যাওয়ার্ড শূন্য। এই প্রথম ভোলা ও বোরহান উদ্দিন উপজেলা অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করল।
‎আব্দুল্লাহ ২০২৩ সালের ঢাকা মৌচাকে জাতীয় জাম্বুরিতে অংশগ্রহণ করে, গৌরব পতাকা অর্জন করে। এ সাফল্য তার প্রতিষ্ঠান এবং ভোলা জেলার জন্য গৌরব বয়ে আনে। তিনি জেলা স্কাউট এর পক্ষ হয়ে জাতীয় দিবসগুলোতে স্কাউটের নেতৃত্ব দিয়ে থাকেন। ইতোপূর্বে তিনি এবং তার বাবা মনিরুল ইসলাম ও তার শিক্ষা প্রতিষ্ঠান ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ ভোলা সদর উপজেলায় স্কাউটে  শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেন। তার বাবা মনিরুল ইসলাম ভোলা সদর উপজেলার প্রথম এ এল টি মনোনীত হন এবং জেলার প্রথম ডি আর সি মনোনীত হন বরিশাল অঞ্চলের।
‎আব্দুল্লাহর এই অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে ভোলার অ্যাওয়ার্ড শূন্যতা পূরণ হল। তাকে সব সময় উৎসাহ ও পরামর্শ দিয়ে আসতেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পারভীন আখতার এল টি।
‎তার এই এওয়ার্ড পাওয়ায় তাকে অভিনন্দন জানান প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ  সাফিয়া খাতুন, জেলা স্কাউট সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, জেলা প্রশাসক ড. শামীম রহমান, আরো অভিনন্দন জানান বরিশাল অঞ্চল ও সদর দপ্তরের স্কাউট কর্মকর্তা বৃন্দগন। তারা বলেন এই ধারাবাহিকতা বজায় থাকলে স্কাউটে ভোলা আরো অনেক দূর এগিয়ে যাবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...