বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১
৫২
শ্রমিকদের ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ বিভিন্ন দাবি নিয়ে ‘জাতীয় শ্রমিক কাউন্সিল ২৬’ আয়োজন করছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।
আগামী ৯ অক্টোবর (শুক্রবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি উত্থাপন এবং তা বাস্তবায়নে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (৩ অক্টোবর) সংগঠনের ২০২৫-২৬ সেশনের শেষ নিয়মিত মাসিক সভায় এ কথা বলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান। সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিভাগের মুহাম্মাদ নাজিম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খলিলুর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের শ্রম ও অবদানের ওপর দেশের উৎপাদন, সমৃদ্ধি ও উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে চলছে। অথচ শ্রমিকদের ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে।
তিনি বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন শ্রমবান্ধব রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় শ্রমিক কাউন্সিল থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি উত্থাপন করা হবে। এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে বাধ্য করার জন্য আন্দোলন গড়ে তোলা হবে।
সভায় সংগঠনের সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল বলেন, জাতীয় শ্রমিক কাউন্সিল ’২৬ শুধু সাংগঠনিক আয়োজন নয়, শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ঐক্যের প্রত্যয়কে সুসংহত করার উদ্যোগ।
তিনি জানান, কাউন্সিলে শ্রমিকদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার আদায়ের আন্দোলন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন। সভাপতিত্ব করবেন মুহাম্মাদ খলিলুর রহমান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত