অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ | ১৮ই আশ্বিন ১৪৩৩

ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৩

remove_red_eye

২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলার পশ্চিম ইলিশায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার বিকালে ভোলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কোস্ট গার্ডের সদস্যরা ভোলার সদস্যরা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকায় এ অভিযান চালান।এ সময় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন ভোলার দুলারহাট থানার আহমদপুর গ্রামের রুবেল, বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর মিঠুয়া গ্রামের রিপন, ভোলার ভেদুরিয়া গ্রামের নোমান মিয়া, একই এলাকার সালাহউদ্দিনের ছেলে ইয়ামিন (১৬), ভোলার উত্তর ইলিশা গ্রামের মো. আব্বাস (৩৮), বরিশালের বাকেরগঞ্জ থানার শিয়ালগনি গ্রামের পরশ মনি হাওলাদার, বরিশাল কোতোয়ালি থানার বিমানবন্দর এলাকার সুমন হাওলাদার এবং একই থানার চন্দ্রমোহন এলাকার মো. খলিল।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার ও বাল্কহেড মালিকদের দুই লাখ টাকা জরিমানা এবং সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক আটজনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জব্দকৃত ড্রেজার ও একটি বাল্কহেডের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নদী তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ভোলায় ১২০ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি , ব্যস্ত সময় পার  করছেন কারিগররা

ভোলায় ১২০ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি , ব্যস্ত সময় পার করছেন কারিগররা

স্বৈরাচারের দোসররা গুপ্তদের সহযোগীতা নিয়ে বিশৃংখলা তৈরি করছে  :  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

স্বৈরাচারের দোসররা গুপ্তদের সহযোগীতা নিয়ে বিশৃংখলা তৈরি করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

ভোলায় প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলায় প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

বিসিএস নিয়োগে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিএস নিয়োগে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও...