অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ | ১৮ই আশ্বিন ১৪৩৩

ভোলায় ১২০ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি , ব্যস্ত সময় পার করছেন কারিগররা

মলয় দে

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:২৮

remove_red_eye

১৯

মলয় দে  ॥ ভোলায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পুরোদমে চলছে প্রস্তুতি। জেলার সাত উপজেলায় এবার ১২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপের কাঠামো তৈরি হয়েছে। কোথাও প্রতিমায় মাটির কাজ চলছে, আবার কোথাও চলছে প্যান্ডেল ও সাজসজ্জার কাজ।

জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলতে চলছে মাটির কাজ। অধিকাংশ মণ্ডপে প্রতিমার মাটির কাজও প্রায় শেষ পর্যায়ে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ।

প্রতিমা তৈরির কারিগররা জানান, কয়েক মাস ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। পূজার সময় ঘনিয়ে আসায় এখন কাজের চাপ বেড়েছে। ষষ্ঠী পূজার আগেই প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন তারা। তবে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম বলে জানান কয়েকজন কারিগর।

কারিগর বিষ্ণু পালের ভাষ্য, প্রতিমা তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু করেছি। এখন কাজের চাপ বেশি। সময়মতো কাজ শেষ করতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।

ফরিদপুর থেকে আসা কারিগর বারেন পাল ও সাগর পালের বক্তব্য, মাটির কাজ শেষ হলে প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ শুরু হবে।তারা আশা করছেন, পূজার আগেই সব কাজ শেষ করতে পারবেন। তবে তাদের অভিযোগ পরিশ্রম অনেক হলেও সেই তুলনায় পারিশ্রমিক তেমন পাচ্ছেন না।

এদিকে পূজার আনুষঙ্গিক আয়োজনও এগিয়ে নিচ্ছেন আয়োজকেরা। ওয়েস্টার্ণ পাড়া মিহিরলাল সাহার পূজা মন্ডপের আয়োজকদের মধ্য গোপাল সাহা জানান,গত দুই মাস ধরে মণ্ডপের সাজসজ্জার পাশাপাশি পূজার প্রয়োজনীয় প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন তারা।মণ্ডপের সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করার চেষ্টা করছেন বলেন জানান তিনি। 

পূজার আয়োজন নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতারা।জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বেনু পাল বলেছেন, পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের  পাশাপাশি সরকারি অনুদানও বাড়ানো প্রয়োজন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতি নিচ্ছে পুলিশও। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলন,  ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

স্বৈরাচারের দোসররা গুপ্তদের সহযোগীতা নিয়ে বিশৃংখলা তৈরি করছে  :  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

স্বৈরাচারের দোসররা গুপ্তদের সহযোগীতা নিয়ে বিশৃংখলা তৈরি করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

ভোলায় প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলায় প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

বিসিএস নিয়োগে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিএস নিয়োগে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও...