অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১লা অক্টোবর ২০২৬ | ১৬ই আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৬০

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে কৃষক কার্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়।

এর মাধ্যমে কৃষকদের কৃষি সেবার আওতায় এনে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি খাতের বিভিন্ন সরকারি সেবা ও সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো এবং সরকারি কৃষি সেবা সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

স্বৈরাচারের দোসররা গুপ্তদের সহযোগীতা নিয়ে বিশৃংখলা তৈরি করছে  :  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

স্বৈরাচারের দোসররা গুপ্তদের সহযোগীতা নিয়ে বিশৃংখলা তৈরি করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

ভোলায় প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলায় প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

বিসিএস নিয়োগে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিএস নিয়োগে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাস্তবতা বুঝে জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় ভোট: ইসি সচিব

বাস্তবতা বুঝে জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় ভোট: ইসি সচিব

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনসার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনসার: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও...